কাউন্সিলে তৃণমূল নেতারা দাবি তুললেও এখনই আওয়ামী লীগের কমিটিতে আসতে অনাগ্রহ জানিয়েছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়।
তিনি বলেছেন, 'বিদেশে থেকে দলীয় পদ ধরে রাখা ঠিক না। আমি দলের জন্য দেশের জন্য কাজ করতে চাই।'
আজ রোববার বিকেলে আওয়ামী লীগের সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানে দলের গবেষণা সেল সিআরআইয়ের স্টলে গেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্র প্রবাসী তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জয় একথা বলেন।
আওয়ামী লীগের সম্মেলনে এবারই প্রথম কাউন্সিলর হয়েছেন ৪৫ বছর বয়সী জয়। পিতৃভূমি রংপুর থেকে তাকে কাউন্সিলর করে পাঠানো হয়েছে।
প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও কাউন্সিলে অংশ নেন জয়।
শেখ হাসিনাপুত্র জয় শনিবার কাউন্সিলে যোগ দিলে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, 'শেখ হাসিনা আমাদের শেষ ভরসা। আর এখানে আছেন আরেকজন শেষ ভরসা। তিনিই নেতৃত্ব দিয়ে এগিয়ে নেবেন।'
এরপর কাউন্সিলে বক্তব্যে বেশ কয়েকজন তৃণমূল নেতা বঙ্গবন্ধুর নাতিকে আওয়ামী লীগের নতুন কমিটিতে আনার দাবি তোলেন।
বঙ্গবন্ধুর পর তার মেয়ে শেখ হাসিনা গত ৩৫ বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।>>>নয়া দিগন্ত

No comments:
Post a Comment