বাংলাদেশে
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা কর্মীরা দলটির নেতৃত্বে সজীব ওয়াজেদকে
দেখতে চান। কাউন্সিলের দ্বিতীয় দিনেও নেতারা তাদের ভাষণে দলের প্রধান শেখ
হাসিনার ছেলেকে নেতৃত্বের পর্যায়ে নিয়ে আসার দাবি জানিয়েছেন।
আজ রোববার দিনের শেষে দলের নেতাদের নাম ঘোষণা করার কথা রয়েছে। সভাপতির পদ নিয়ে কোন কথা না উঠলেও সাধারণ সম্পাদক কে হবেন তা নিয়ে প্রচুর জল্পনা কল্পনা চলছে।
কাউন্সিলের রুদ্ধদ্বার অধিবেশনে বিভিন্ন জেলার নেতারা আওয়ামী লীগের নেতৃত্বে সজীব ওয়াজেদকে দেখতে চাইলেও তারা তাকে কোন পদে দেখতে চান সেবিষয়ে স্পষ্ট করে কিছু বলেন নি।
দলের সভানেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদরউদ্দিন কামরান বলেছেন, "আমরা জাতির পিতাকে ফিরে পাবো না কিন্তু আমাদের সামনে যে সুশিক্ষিত আইটি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় আছেন ওনাকে আপনার পাশে রেখে কাজ করার সুযোগ করে দিন।"

তিনি
চান আগামী নির্বাচনে সজীব ওয়াজেদ যেন প্রতিটি আসনে নির্বাচনী প্রচারণা
চালাতে যান। চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক আবু নইম মোহাম্মদ দুলাল বলেছেন,
"মানুষ এখন তথ্য ও জ্ঞানভিত্তিক সমাজ গড়তে চায়। জয়কে নিয়ে আমরা সেই
স্বপ্ন দেখতে চাই, যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন।"
মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, "জয় উইল রুল দা কান্ট্রি।"
তিনি বলেন, "আমরা এখন জন নেত্রীর কর্মী। ভবিষ্যতে আমরা হবো জয়ের কর্মী। বঙ্গবন্ধু তার শত ব্যস্ততার মধ্যেও তার নাতি নাতনিদের ভালোবেসেছেন। তার অন্তর্নিহিত শক্তি তিনি জয়ের ওপর ঢেলে দিয়েছেন।"
সজীব ওয়াজেদ এবারই প্রথম আওয়ামী লীগের কাউন্সিলের হিসেবে সম্মেলনে যোগ দিয়েছেন।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টাও।

>>>বিবিসি বাংলা

No comments:
Post a Comment