সাধারণ
যাত্রী ভেবে র্যাবের মাইক্রোবাসে হানা দেয় ডাকাতরা। পরে ডাকাত-র্যাবের
গোলাগুলিতে তিন ডাকাত নিহত হয়েছে। আজ শনিবার ভোররাতে চট্টগ্রামের মিরসরাইয়ে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যাবের সঙ্গে এ গোলাগুলির ঘটনা ঘটে। জানা যায়,
ফেনী থেকে র্যাবের একটি টহল দল মাইক্রোবাসে করে চট্টগ্রাম ফিরছিল। রাত
৩টার দিকে মিরসরাইয়ে তাদের সাধারণ যাত্রী ভেবে আটকেছিল ডাকাতরা। ডাকাতরা
সড়কে ব্যারিকেড দিয়ে মাইক্রোবাস থামিয়ে গুলি চালিয়ে টায়ার পাংচার করে দেয়।
তখন র্যাব সদস্যরাও গুলি চালায়। কিছু ক্ষণ গোলাগুলির পর ডাকাত দল পালিয়ে
গেলে তিনজনকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে
নিয়ে যায় র্যাব। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল
মিফতাহ উদ্দিন আহমেদ জানান, বন্দুকযুদ্ধে র্যাবের দুই সদস্যও আহত হন।
ঘটনাস্থলে থেকে তিনটি পিস্তল, দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
>>>মানবজমিন

No comments:
Post a Comment