Wednesday, October 26, 2016

ঢাকা ফিরেছেন মুশফিক কুকরা

চট্টগ্রাম পর্ব শেষ। বন্দরনগরীতে একটি ওয়ানডে ও প্রথম টেস্ট ম্যাচ শেষে বাংলাদেশ ও ইংল্যান্ড দু’দলই সোমবার ঢাকায় ফিরেছে। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে ১৪ দিন পর চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরলেন মুশফিকুর ও কুকরা।
মঙ্গলবার দুপুর ১২টা ৫ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন দু’দলের খেলোয়াড়রা। কড়া নিরাপত্তার মধ্যে টিম হোটেলে ফিরে যান দুই দল। ২৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশকে ২২ রানে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

No comments:

Post a Comment