ঝিনাইদহের
কোর্টচাঁদপুরে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে গোসল করতে নেমে পুকুরের পানিতে
ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে
উপজেলার মামুনসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সকালে ওই
গ্রামের জয়নাল আবেদীনের কন্যা রিয়া খাতুন (১০) ও নিরব খাতুন (৮) এবং আপন
চাচাতো ভাই ননি মিয়ার পূত্র মুরাদ (৮) বাড়ির পাশে একটি পুকুরে গোছল করতে
নামে।
এ সময় তারা কলা গাছের ভেলায় চড়ে
খেলা করার সময় ভেলাটি উল্টে যায়। এতে তারা পানিতে ডুবে মারা যায়। তিন শিশুই
মামুনসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্কুলে যাওয়ার উদ্দেশ্যেই গোসলে নেমেছিলো তারা। পানিতে ডুবে তাদের করুণ
মৃত্যুতে স্কুলের সহপাঠিসহ গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে
তিন শিক্ষার্থীর মৃত্যুতে স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।

No comments:
Post a Comment