আওয়ামী
লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার
ধলাপাড়া বাজার ও আশপাশে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুর
১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ঘাটাইলের ধলাপড়া বাজার ও কলেজ এলাকায় সকল
প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়। জানা গেছে, বীর
মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি সাংসদ আমানুর রহমান খান রানার
বিচারের দাবিতে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ এবং এমপি আমানুর রহমান খান রানার
মুক্তির দাবিতে তার সমর্থকরা একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি সমাবেশ
আহবান করায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কাশেম শাহীন বলেন, ধলাপাড়া বাজার এলাকায় উপজেলা আওয়ামীলীগ ও স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার প্রধান আসামি সংসদ সদস্য আমানুর রহমান খান রানাসহ সকল আসামির বিচারের দাবিতে সমাবেশের ডাক দেয়। অন্যদিকে এমপি রানার সমর্থকরা একই সময়ে তার মুক্তির দাবিতে সমাবেশের ঘোষণা দেয়। এতে ওই এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধলাপাড়া বাজার ও কলেজ এলাকায় দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

No comments:
Post a Comment