Thursday, October 20, 2016

হিলারি একজন খারাপ নারী -ট্রাম্প

শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কে হিলারি ক্লিনটনকে ‘এ ন্যাস্টি ওম্যান’ বা একজন খারাপ নারী হিসেবে আখ্যায়িত করেছেন ডনাল্ড ট্রাম্প। এই সেই ট্রাম্প যিনি বলেন, তার চেয়ে কেউ নারীদের বেশি শ্রদ্ধা করেন না। প্রেসিডেন্ট হলে কিভাবে ডেবট বা ঋণ মোকাবিলা করবেন ধনীদের ওপর আয়কর বৃদ্ধি করে এমন প্রশ্নের যখন উত্তর দিচ্ছিলেন হিলারি। তার বক্তব্যের মাঝেই ফোঁড়ন কাটেন ট্রাম্প। স্বভাবসুলভভাবে মাইকোক্রোনের কাছে মুখ নিয়ে হিলারির উদ্দেশে তিনি বলেন, ‘সাচ এ ন্যাস্টি ওম্যান’। হিলারি ক্লিনটন প্রশ্নের উত্তরে বলতে থাকেন, আমার সামাজিক নিরাপত্তায় অবদান বৃদ্ধি পাবে। অন্যদিকে এটা কিভাবে করতে হবে সে বিষয়ে কোন ধারণা দেন নি ট্রাম্প। এ সময় ট্রাম্প বলেন ওঠেন, ‘এত খারাপ মহিলা’। তবে তার কথার কোনো প্রতিউত্তর করেন নি হিলারি।
>>>মানবজমিন

No comments:

Post a Comment