![]() |
| ডিজিটাল মার্কেটিং বিষয়ক সম্মেলনে উপস্থিত ছিলেন এ খাতের বিশেষজ্ঞরা। |
ডিমিস্টিফাইং
ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংয়ের রহস্য উন্মোচন বিষয়টি
প্রতিপাদ্য করে ঢাকায় অনুষ্ঠিত হল বিপণন বিষয়ক সম্মেলন ‘ডিজিটাল মার্কেটিং
সামিট ২০১৬ ’। অনুষ্ঠানে ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে ক্রেতাদের আকৃষ্ট
করার উপায় নিয়ে প্যানেল আলোচনার আয়োজন করা হয়। আজ শনিবার দিনব্যাপী এই
সম্মেলনের আয়োজক বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)। এতে সহযোগী হিসেবে ছিল
হুয়াওয়ে, এসএসডি টেক ও দ্য ডেইলি স্টার।
সম্মেলনে
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেসবুক ক্রিয়েটিভ শপের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের
পরিচালক ফারগাস ও’হেয়ার, আলিবাবা গ্রুপের প্রোডাক্ট অপারেশনস ম্যানেজার
মো. মেহেদি রেজা, গ্রে গ্রুপের দক্ষিণ পূর্ব এশিয়ার ডিজিটাল লিড রিজিওনাল
ডিরেক্টর সুরেশ রামাস্বামী, আইএমআরবির মিডিয়া ও রিটেইল বিজনেসের সিনিয়র
ভাইস প্রেসিডেন্ট হেমান্ত মেহতা ও স্পাইডার ডিজিটাল ইনোভেশনসের সিআইও কাজী
মনিরুল কবির। প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন প্যানেল সদস্য রেকিট বেনকিজার
বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর সৈয়দ তানজীম রেজওয়ান, আমরা নেটওয়ার্কের হেড
অব মার্কেটিং সোলায়মান সুখন, স্পাইডার ডিজিটাল ইনোভেশনসের সিআইও কাজী
মনিরুল কবির, এনালাইজেন বাংলাদেশের কো-ফাউন্ডার রিদওয়ান হাফিজ ও মোবিরিচের
ডিজিটাল সার্ভিসের হেড সানজিদ হোসেন। বিজ্ঞপ্তি।

No comments:
Post a Comment