নিয়ন্ত্রণ
রেখায় উত্তেজনাকর পরিস্থিতি সহ বিভিন্ন ইস্যুতে পাকিস্তানের শীর্ষস্থানীয়
বেসামরিক ও সামরিক নেতাদের বৈঠক চলছে। এতে সভাপতিত্ব করছেন পাকিস্তানের
প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ‘ন্যাশনাল অ্যাকশন প্লান’-এর ওপর এ বৈঠক আয়োজন
করা হয়েছে। ন্যাশনাল অ্যাকশন প্লানের বিভিন্ন ইস্যু এতে তুলে ধরেন
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) নাসের
জানজুয়া। এ বৈঠকে ন্যাশনাল অ্যাকশন প্লান বাস্তবায়নের বিষয় নিয়েও আলোচনা
হওয়ার কথা রয়েছে। আলোচনা হবে নিয়ন্ত্রণ রেখায় ভারতের গুলি বিনিময়ের ইস্যুও।
এ বৈঠকটির পরেই ন্যাশনাল সিকিউরিটি কমিটির আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
এখনকার বৈঠকে যারা উপস্থিত রয়েছেন তারা হলেন সব প্রদেশের মুখ্যমন্ত্রীরা,
অর্থমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার, তথ্যমন্ত্রী
পারভেজ রশিদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক স্পেশাল অ্যাসিসট্যান্ট তারিক
ফাতেমি, পররাষ্ট্র সচিব ইজাজ চৌধুরী, সেনা প্রধান জেনারেল রাহিল শরিফ,
লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) নাসের জানজুয়া, ইন্টার সার্ভিসেস
ইন্টেলিজেন্সের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল রিজওয়ান আখতার,
ইন্টেলিজেন্স ব্যুরোর মহাপরিচালক আফতাব সুলতান, মিলিটারি অপারেশন্সের
মহাপরিচালক মেজর জেনারেল নাদিম জাকি মাঞ্জ, কাউন্টার টেরোরিজমের মহাপরিচালক
মেজর জেনারেল তারিক কাদ্দুস।
>>>মানবজমিন

No comments:
Post a Comment