স.ম.ইকবাল বাহার চৌধুরী
: মাতারবাড়ীর বিভিন্ন সমাজ ও বিভিন্ন ঘরের উঠতি বয়সের যুবকদের সমন্বয়ে
মাতারবাড়ী সমবায় সমাজ সেবা পরিষদ গঠন হবার পর থেকে একের পর এক সমাজে খেটে
খাওয়া দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এমনকি গত ১১ মার্চ গরিব
রোগীদের ব্লাড গ্র“প নির্ধারণ ও চিকিৎসা সেবা দিয়েছিল এ সমাজ সেবা পরিষদের
উদ্যোগে। এছাড়া গরীব ছাত্র-ছাত্রীদের বিনা খরচে কোচিং এর ব্যবস্থা করে
পাঠদান শুরু করেছে আজ ২৫ আগষ্ট থেকে ৬ জন শিক্ষক নিয়োগের মাধ্যমে। এরই
ধারাবাহিকতায় ১১ অক্টোবর মাতারবাড়ী কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলে সারাদিন
ব্যাপী বিনা মূল্যে ৩০০ জন গরীব রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। এতে মাতারবাড়ীর
গরীব রোগীদের মুখে হাসি ফুটে উঠেছে। এলাকার বিত্তবানদের হাত গুটিয়ে বসে না
থেকে সমবায় সমাজ সেবা পরিষদের যুবকদের মত দরিদ্র রোগীদের সেবায় এগিয়ে আসার
আহবান জানিয়েছেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ও মাতারবাড়ী ইউনিয়ন
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম. আবু হাইদার।
১১
অক্টোবর চিকিৎসা শুরু করার পূর্বে উক্ত সমবায় সমাজ সেবা পরিষদের উপদেষ্টা ও
মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত
এক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহেশখালীর সাবেক উপজেলা
চেয়ারম্যান মরহুম নুর বক্স এর জৈষ্ঠ্য পুত্র অত্র এলাকার সন্তান ডা: সোহেল
বক্স (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য) অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ হোসেন,
বারবাকিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অত্র এলাকার সন্তান আজিজুল হক,
এছাড়া বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল গফ্ফার, উক্ত
সমবায় সমাজ সেবা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ তৈয়ব, সাংগঠনিক সম্পাদক মিনহাজ
উদ্দিন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সভাপতি নুরুল আবছার। এমবিবিএস,
বিসিএস (স্বাস্থ) বিশেষজ্ঞ ৪ জন ডাক্তার দ্বারা দরিদ্র রোগীদের চিকিৎসা
দেয়ার সংবাদ পেয়ে মাতারবাড়ীর প্রত্যন্ত অঞ্চল থেকে ৭ থেকে ৮ শত রোগী এসে
ভীড় জমায়। মাতারবাড়ী সমবায় সমাজ সেবা পরিষদের সদস্যরা জানিয়েছেন- আগামীতে এ
চিকিৎসা ক্যাম্প আরো প্রসার করবে বলে গরীব রোগীদের আস্বস্থ করেন।

No comments:
Post a Comment