চীনের
পূর্বাঞ্চলের চারটি ভবন ধসে পড়ে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। চীনের
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি
খবরটি নিশ্চিত করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার (১০ অক্টোবর)
ঝেজিয়াং প্রদেশের ওয়েনজৌতে চারটি ভবন ধসে পড়ে। ১৯৭০ এর দশকে গ্রামবাসী
ভবনগুলো নির্মাণ করেছিলেন এবং সেগুলোর অবস্থা খুব নাজুক ছিল। কম ভাড়া হওয়ার
কারণে সেখানে সাধারণত অভিবাসী শ্রমিকরাই বসবাস করতেন। আর সেকারণে ভবন ধসে
ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই অভিবাসী শ্রমিক। ধসে পড়া ভবনগুলো থেকে এখন
পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। জীবিতদের মধ্যে এক শিশুও
রয়েছে।
সূত্র: বিবিসি by বাংলা ট্রিবিউন

No comments:
Post a Comment