Sunday, October 30, 2016

মেয়েদের সাঁতার

আন্তঃজেলা বয়সভিত্তিক মহিলা সাঁতারে ৪০ পয়েন্ট পেয়ে দলগত চ্যাম্পিয়ন হয়েছে কুষ্টিয়া জেলা মহিলা ক্রীড়া সংস্থা। ২০ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয় কিশোরগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থা।
শনিবার ধানমণ্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া সংস্থায় খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান। এ সময় মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভানেত্রী হামিদা বেগম ও সাধারণ সম্পাদিকা কামরুন নাহার ডানা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment