ইংল্যান্ডের
বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন
জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এবং ব্রিটিশ
হাইকমিশনার অ্যালিসন ব্লেক।
আজ যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেইসবুক পেজে বার্নিকাটের স্যালুট ভঙ্গিমার একটি ছবি পোস্ট করে তার পক্ষ থেকে ঐতিহাসিক টেস্ট জয়ের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দিত করা হয়েছে। অন্যদিকে অ্যালিসন ব্লেক এক টুইট বার্তায় লিখেছেন, ‘ঐতিহাসিক বিজয়ের জন্য বিসিবি টাইগার এবং চমৎকার টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড ক্রিকেটকে অভিনন্দন।’
এদিকে ফেইসবুকে ভাইরাল হওয়া স্যালুটের ছবির রহস্য উন্মোচন করেছেন সাকিব আল হাসান। টুইটারে তিনি লিখেছেন, ‘এই সিরিজ খেলতে বাংলাদেশে আসার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ও ইংল্যান্ড দলকে ধন্যবাদ। বিশেষ করে আমাদের বিশ্বাস করার কারণে ইংল্যান্ডকে স্যালুট।’
গতকাল ইংল্যান্ডের সাথে দ্বিতীয় টেস্টে ১০৮ রানের জয়ের ফলে টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ।

>>>নয়া দিগন্ত

No comments:
Post a Comment