Monday, October 3, 2016

শেখ হাসিনার চোখ দেশের উন্নয়নের চোখে পরিণত হয়েছে: লায়ন্স ক্লাব্ জেলা গভর্নরের সংবর্ধনা সভায়-চিত্রনায়ক ফারুক

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশের জেলা গভর্নর লায়ন শাহ্ আলম বাবুলের সংবর্ধনা সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি চিত্রনায়ক ফারুক বলেছেন মুক্তিযুদ্ধ হাজার বছরে আর হবে কিনা জানি না। মুক্তিযুদ্ধ বাংলাদেশে এক বার হয়েছে সে যুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম উল্লেখ করে তিনি বলেন, বাঙালি জাতি মরণপণ লড়াই করে একটি স্বাধীন দেশ পেয়েছে। সে দেশের প্রতিষ্ঠাতা একজনই তিনি হলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান, তিনি আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের সম্মান ও পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন। দেশের সকল মুক্তিযোদ্ধাদের শেখ হাসিনার পাশেই থাকতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার ভিশন ও স্বপ্ন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দুর্বার মিছিলে সকল দেশপ্রেমিক বাঙালিদের ঐক্যবদ্ধ হয়ে দেশের পক্ষে কাজ করে যেতে হবে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কি পেলাম, কি হারালাম বড় কথা নই উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর দু’টি চোখ এখন শেখ হাসিনার চোখের উপর সংযুক্ত হয়েছে। সুতরাং বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ অবশ্যই কায়েম হবে।
লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি-৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন শাহ আলম বাবুলের নাগরিক সংবর্ধনায় প্রধান বক্তার বক্তব্যে চিত্রনায়ক ফারুক এসব কথা বলেন। ২ অক্টোবর সন্ধ্যা ৬টায় নগরীর জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি চিত্রনায়ক পঙ্কজ বৈদ্য সুজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক দিদার আশরাফীর ও লেখক এবং আবৃত্তি শিল্পী দিলরুবা খানমের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা ম হামিদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাট্যজন ফাল্গুনী হামিদ, সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সমন্বয়কারী সাংবাদিক আলী আহমেদ শাহীন, বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক আমিনুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা এম.এন. ইসলাম, লায়ন এ.কে. জাহেদ চৌধুরী, লায়ন অধ্যক্ষ ড. মুহাম্মদ সানাউল্লাহ্। সংবর্ধনা সভায় ম হামিদ বলেন, লায়নিজম এদেশের সেবামূলক সংস্থা, এ সংগঠন সারা বাংলাদেশে ব্যাপক কর্মকাণ্ড সুন্দরভাবে সম্প্রদান করে চলছে। লায়ন শাহ আলম বাবুল গভর্নরের দায়িত্ব নিয়েছেন, তাহার মাধ্যমে এ অঞ্চলের গরীব দুঃখী মানুষের সেবায় তিনি এগিয়ে আসবেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত
লায়ন শাহ আলম বাবুল এর নাগরিক সংবর্ধনায়
বক্তব্য রাখেন লায়ন অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্
নাট্যজন ফাল্গুনী হামিদ বলেন, চট্টগ্রামের মানুষ উদার ও অতিথিপরায়ন। এ চট্টগ্রামে যখনই ডাক পায় ছুটে আসি, চট্টগ্রামের মানুষের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। তিনি বলেন, এ চট্টগ্রাম বীরের চট্টগ্রাম, শত শত গুণী মানুষ এ চট্টগ্রামে জন্ম নিয়েছেন এবং অন্ধকারকে আলোকিত করেছেন। সংবর্ধিত অতিথি লায়ন শাহ আলম বাবুল বলেন, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা গভর্নরের দায়িত্ব নেওয়ার খুব দক্ষতার সাথে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আগামীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এবং লায়ন্স ক্লাব যৌথভাবে সামাজিক ও মানবাধিকার কর্মকান্ডগুলো করে যাবে। তিনি বলেন, আমরা সারা বাংলাদেশকে সবুজ প্রকৃতিতে রূপান্তরিত করার জন্য কাজ করে যাচ্ছি। সুতরাং দূষণ মুক্ত সমাজ করতে হলে চট্টগ্রামকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তবেই এই চট্টগ্রাম সবুজ প্রকৃতিতে পরিণত হবে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত
লায়ন শাহ আলম বাবুল এর নাগরিক সংবর্ধনায়
বক্তব্য রাখেন লায়ন অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্
সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা এস.এম. নুরুল আমিন, মুক্তিযোদ্ধা এস.এম. আবু তাহের, মোঃ এজাহারুল হক, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মিলন, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল কাশেম, এম এ মারুফ, আলমগীর আলম, রোজি চৌধুরী, কাজী মোঃ আইয়ুব, প্রণবরাজ বড়–য়া, শাহেদ আমিন, কাজী মোঃ ইউসুফ, রফিকুল ইসলাম রাজু, নজরুল ইসলাম, সৈয়দ জাহিদ হোসেন, আলতাফ হোসেন হৃদয়, মোঃ হারুন, রেবা বড়–য়া, নবুওয়াত আরা সিদ্দিকী, সৈয়দা শাহানারা বেগম, আইভীন নাহার, সন্তোষ কুমার নন্দী, নুরুল আবসার, মুহাম্মদ ইয়াছিন চৌধুরী, হারুন উর রশিদ, আসাদুজ্জামান খান, ফারুকুল ইসলাম, রিমন মুহুরী, আসিফ ইকবাল, সিরাজুল ইসলাম হৃদয়, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, মতিউর রহমান সৌরভ, জাবেদ রকি প্রমুখ।

No comments:

Post a Comment