Wednesday, October 5, 2016

দশ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত রাখা হবে : সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রাম পর্যায়ে হত দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম দীর্ঘদিন ধরে অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যতদিন মানুষের প্রয়োজন থাকবে ততদিন আমরা এই খাদ্য দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের আর্থিক সহায়তা বাড়ছে। দারিদ্রের হার হ্রাস পেয়েছে। কাজেই হয়তো অদূর ভবিষ্যতে কাউকে সাহায্য দিতে হবে না। তবে যারা প্রতিবন্ধী, যারা একেবারে বয়ঃবৃদ্ধ, কর্মক্ষম না তাদেরকে আমরা এই সাহায্য দিয়ে যাব। এই চাল বিক্রিতে অনিয়ম করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে, যারা ডিলার তাদের ডিলারশিপ বাতিল করে দেয়া হবে। নির্বাচিত প্রতিনিধি কোনো অনিয়ম করলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেব।
সংসদে প্রশ্নোত্তরে আজ বুধবার সরকারি দলের ইসরাফিল আলমের এক সম্পুরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন। বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
>>>নয়া দিগন্ত

No comments:

Post a Comment