Saturday, October 1, 2016

'সার্জিক্যাল' হামলায় হেলিকপ্টার ব্যবহার করেনি ভারত!

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 'সার্জিক্যাল' হামলায় ভারত কোনও হেলিকপ্টার ব্যবহার করেনি বলে জানিয়েছেন দেশটির তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর। বুধবার গভীর রাতে কাশ্মীরের সীমান্তরেখা লাইন অব কন্ট্রোল পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করে হামলা চালায় ভারতীয় সেনারা। এ হামলায় দু'জন পাকিস্তানী সেনা ও অন্তত ৪০ জন জঙ্গি নিহত হয়। এ হামলাকে 'সার্জিক্যাল' হামলা দাবি করে বৃহস্পতিবার ভারতীয় সেনা কর্তৃপক্ষ জানিয়েছিল,
সেনারা হামলায় হেলিকপ্টার ব্যবহার করে পাকিস্তানের ভূমিতে প্রবেশ করেছিল। একই দিন পাকিস্তানী সেনা কর্তৃপক্ষ দাবি করে আসছিল, ভারত পাকিস্তানে কোনও 'সার্জিক্যাল' হামলা চালায়নি। সীমান্তে দু'দেশের সেনাদের মধ্যে গুলিবিনিময় হয়েছে। এদিকে শুক্রবার তথ্যমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরের বরাতে দ্য হিন্দুর এক প্রতিবেদনে জানানো হয়, হামলায় কোনও হেলিকপ্টার ব্যবহার করেনি ভারত। রাঠোর বলেন, ভারতীয় বাহিনী কোনো ধরনের বিমান হামলা চালায়নি। তারা স্থলপথে সীমান্তরেখা অতিক্রম করে প্রি-এমটিভ (আত্মরক্ষার জন্য আগাম) হামলা করেছে। ভারতে অনুপ্রবেশের জন্য সন্ত্রাসীদের সীমান্তে জড়ো করা হয়েছিল জানিয়ে সেখানে হামলা করতে সীমান্তরেখা অতিক্রমকে আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন বলা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

No comments:

Post a Comment