Sunday, October 2, 2016

গাজীপুরে যমুনা গ্রুপের স্পিনিং মিলে আগুন

গাজীপুরের সফিপুর এলাকার যমুনা গ্রুপের মারগাছা রিসাইক্লিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। রোববার  ভোর সোয়া ৫টার দিকে যমুনা গ্রুপের ওই কারখানার রিসাইক্লিং প্লান্টের ঝটের  গোডাউনে আগুনের সুত্রপাত হয়। পরে আগুনের  লেলিহান শিখা রিসাইক্লিং প্লাট ও  উইভিং ও ফিনিশিং  সেকশনসহ গুদামে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় সুতা, তুলা, ঝুট মালামাল ও  মেশিনপত্র। আগুন লাগার ঘটনায় গাজীপুর জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস বিভাগের পক্ষ থেকে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের গঠিত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে প্রধান করা হয়েছে।
>>>মানবজমিন

No comments:

Post a Comment