Sunday, October 2, 2016

ভাই, আমি একজন দর্শক, ভক্ত

ম্যাচে তখন একচেটিয়া প্রভাব বাংলাদেশের। বোলিং করছেন তাসকিন। ২৯ ওভারের খেলা চলছে। বল হাতে ক্রিজের সামনে চলে আসতেই অ্যাম্পায়ার থামিয়ে দিলেন।
কী হল?
ব্যাটসম্যান, বোলার, পেছনে তাকিয়ে দেখলেন মাঠে ঢুকে পড়েছে এক তরুণ। সে মাশরাফির কাছে ছুটে আসছেন। তাকে দেখে থেমে গেলেন মাশরাফি। পায়ের চোটের কারণে তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে তরুণকে জড়িয়ে ধরলেন তিনি।
ততক্ষণে ছুটে এসেছেন নিরাপত্তারক্ষীরা। টানাটানি শুরু হয়ে গেল। কিন্তু মাশরাফি তাদের হাত দিয়ে সরিয়ে দিচ্ছিলেন। এক পর্যায়ে তা আর সম্ভব হয়নি।
নিরাপত্তারক্ষীরা তরুণকে মাঠ থেকে বের করে নিয়ে গেলেন। কিন্তু মাশরাফি থেমে ছিলেন না। হয়ত হাত ইশারায় তাদের বারবার বলছিলেন, তরুণটির সাথে কঠোর না হতে।
পরে সংবাদ সম্মেলনেও এ ব্যাপারে কথা বলেন, "লোকটা এসে জড়িয়ে ধরল। বলল, 'ভাই, আমি একজন দর্শক। আপনার অনেক ভক্ত।' এখানে আসলে কিছু করার ছিল না। এমন ঘটনা ইউরোপ-আমেরিকাতে অহরহ হয়। এটা তেমন কিছু না। আমি চাইব তার যেন কোনো ক্ষতি না হয়।"
>>>নয়া দিগন্ত

No comments:

Post a Comment