এক
ইরাকি মন্ত্রী দাবি করেছেন, হাজার বছর আগে প্রাচীন সুমেরীয়রা মহাকাশযানে
করে প্লুটো গ্রহে ভ্রমণ করছিলেন। সংবাদপ্রধান ওয়েবসাইট দ্য নিউ আরব এ তথ্য
জানায়। ইরাকের পরিবহনমন্ত্রী কাজেম ফিনজান সাংবাদিকদের বলেন, পৃথিবীর
সর্বপ্রথম বিমানবন্দর তৈরি করেছিলো প্রাচীন সুমেরীয়রা। তারা মহাকাশ
অভিযানের জন্যও ব্যবহার করেছেন এই বিমানবন্দর। এখান থেকে প্লুটো গ্রহেো
অভিযান চালানো হয়েছিলো বলে দাবি করেন ইরাকি মন্ত্রী। তিনি বলেন, ‘এই
বিমানবন্দরটি নির্মিত হয় খ্রিষ্টের জন্মের ৫ হাজার বছর আগে।’ তিনি আরও
বলেন, প্রাচীন সুমেরে যে সভ্যতা গড়ে উঠেছিলো তা পৃথিবীর প্রাচীনতম মানব
সমাজগুলোর মধ্যে একটি।এই সভ্যতা যারা গড়ে তুলেছিলেন তারা মহাকাশেও ভ্রমণ
করেন।
এদিকে, এই সংবাদ সম্মেলনের একটি ভিডিও টুইটারে প্রকাশ করে সেন্টার ফর একাডেমিক শিয়া স্টাডিজের গবেষক হায়দার আল-খোই বলেন, ‘এ ছিল এক বিব্রতকর মুহূর্ত, তার কথার বিরোধিতা করার সাহস কারো ছিল বলে মনে হয় না।’ ফিনজান রাশিয়ান প্রফেসর ও সুমেরীয় বিশেষজ্ঞ স্যামুয়েল ক্র্যামারকে উদ্ধৃত করে বলেন, ‘পৃথিবীর সর্বপ্রথম বিমানবন্দর এটিই।’
উল্লেখ্য, স্যামুয়েল ক্র্যামার সভ্যতার সৃষ্টি নিয়ে যে সকল মিথ প্রচলিত রয়েছে তা নিয়ে গবেষণা করেন। তিনি সৌরজগত নিয়েও লেখেলেখি করেছেন। প্রতিষ্ঠিত ইতিহাসে মানুষের মহাকাশ ভ্রমণ ১৯৬১ সালে ইউরি গ্যাগারিনকে দিয়েই শুরু হয় বলে মনে করা হয়।
>>>সূত্র: ইন্ডিপেন্ডেন্ট by বাংলা ট্রিবিউন

No comments:
Post a Comment