ফিলিস্তিনের
সাথে কখনোই শান্তি চুক্তি হবে না বলে ইসরাইলের দুই তৃতীয়াংশ নাগরিকের
বিশ্বাস। রোববার প্রকাশিত এক জনমত জরিপে এ তথ্য জানা গেছে।
জরিপে ৬৪৬ ইসরাইলি ও আরব ইসরাইলি অংশ নেয়। এর মধ্যে ৬৪ শতাংশ মনে করেন, ফিলিস্তিন ও ইসরাইল কখনোই শান্তি চুক্তিতে পৌঁছতে পারবে না।
প্রজেক্ট হামিদগাম ইনস্টিটিউট জরিপটি পরিচালনা করে। ইন্টারনেট ভিত্তিক সংবাদ সংস্থা ওয়ালার জন্য জরিপটি করা হয়।
জরিপে অংশ গ্রহণকারীদের মধ্যে ২৪ শতাংশ লোক মনে করেন চুক্তিটি সম্ভব। তবে তাদের ধারণা, উভয় পক্ষের মধ্যে এই চুক্তিটি হতে পাঁচ বছরেরও বেশি সময় লাগবে। আর চার শতাংশ লোকের বিশ্বাস পাঁচ বছরের মধ্যে চুক্তিটি হবে। বাকি আট শতাংশ লোক কোন মতামত দেননি।
২০১৪ সালের এপ্রিল মাসে মার্কিন নেতৃত্বাধীন শান্তি প্রক্রিয়াটি ভেঙে যাওয়ার পর থেকে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

>>>নয়া দিগন্ত অনলাইন

No comments:
Post a Comment