আগের টুর্নামেন্টে না খেলাতে পারলেও
বিশ্বসেরা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে নিজের কাছেই রেখে দিলো
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দারস। টুর্নামেন্টের দলগুলো
তাদের পুরনো খেলোয়াড়কে চাইলে নিজ দলে রেখে দিতে পারে। সেই সুযোগ কাজে
লাগালো লাহোর। দলটি বিদেশি কোটায় ব্রেন্ডন ম্যাককুলাম, কেভন কুপার আর ডুয়াইন ব্রাভোকেও রেখে দিয়েছে।
আগামী
১৮ ও ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে দ্বিতীয় আসরের প্লেয়ার বাই চয়েজ। পিএসএল’র
প্রথম আসরে লাহোরের হয়ে দলে থাকলেও খেলতে পারেননি মুস্তাফিজ। বোর্ডের
আপত্তির কারণে শেষ মুহূর্তে বাতিল হয়েছিল তার পিএসএল যাত্রা। বোর্ড
বলেছিলো, অতিরিক্ত খেলার দরুণ তার ইনজুরি হতে পারে। তবে ফ্র্যাঞ্চাইজিটি
আশা করছে, এবছর তারা মোস্তাফিজকে পাশে পাবে। কাঁধে অস্ত্রোপচারের পর
মোস্তাফিজ রিহ্যাবে আছেন। এ কারণে তিনি খেলতে পারেননি আফগানিস্তানের সঙ্গে
সিরিজ। আর খেলতে পারবেন না ইংল্যান্ড ও বিপিএলও। আগামী ডিসেম্বরে
নিউজিল্যান্ড সফরে তাকে দলে নেয়ার চিন্তা রয়েছে টিম ম্যানেজমেন্টের।

No comments:
Post a Comment