Saturday, October 29, 2016

পেকুয়া আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার আজমগীর আর নেই

কক্সবাজারের পেকুয়া উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক মাষ্টার আজমগীর চৌধুরী(৫৭) আর নেই। ২৯ অক্টোবর শনিবার ভোর ৬টার দিকে তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন (ইন্না……..রাজেউন)।
ওইদিন বিকেল সাড়ে ৪টায় রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মাষ্টার আজমগীর চৌধুরী উপজেলার রাজাখালী ইউনিয়নের আমিলাপাড়া এলাকার মৃত.হাজ্বী কালামিয়া সিকদারের ছেলে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
জানাগেছে, মাষ্টার আজমগীর চৌধুরী পেকুয়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্টাতা সাধারন সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি পেকুয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। রাজাখালী জি.সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। একই সাথে পেকুয়া উপজেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।  তার মৃত্যুতে পুরো পেকুয়ায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে জানাজা পূর্ব বিশাল সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সালাহ উদ্দিন সিআইপি, জেলা আ.লীগের সহ-সভাপতি এড.আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলম, জেলা আওয়ামীলীগের সদস্য জিয়া উদ্দিন জিয়া, পেকুয়া উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবুল কাশেম, আ.লীগ নেতা এড.গিয়াস উদ্দিন, বারবাকিয়ার ইউপি চেয়ারম্যান বদিউল আলম জিহাদী, এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার হানিফ চৌধুরী, আজমগীর চৌধুরীর বড়ভাই মাষ্টার জাহাঙ্গীর আলম প্রমুখ।
এদিকে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার আজমগীর চৌধুরী মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড.সিরাজুল মোস্তফা, সহ-সভাপতি এড.আমজাদ হোসেন, সাধারন সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সাবেক সাধারন সম্পাদক সালাহ উদ্দিন সিআইপি, জেলা আ.লীগের উপদেষ্টা এড.কামাল হোসেন, কক্সবাজার জেলা যুবলীগ সভাপতি ও জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.খোরশেদ আলম, সাধারন সম্পাদক ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাবু, জেলা আ.লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং সুচিন্তা বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক ড. মো:আশরাফুল ইসলাম সজীব, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি জাফর আলম।

No comments:

Post a Comment