Wednesday, October 26, 2016

কোমা থেকে ফিরে বদলে গেল মাতৃভাষা

জীবনে এক অনিশ্চয়তার মুখে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরের বাসিন্দা রিউবেন নেসেমোহ। ১৬ বছর বয়সী কিশোর তার ক্লাবের হয়ে ফুটবল খেলতে নেমেছিল গোলকিপার হিসেবে। খেলার এক পর্যায়ে তার মাথায় বিপক্ষ দলের এক খেলোয়াড়ের লাথি লাগে। মাথার চোট এতই গুরুতর ছিল যে তৎক্ষণাৎ সে জ্ঞান হারায়। হাসপাতালে নেয়ার পর সেখানে সে টানা তিন দিন কোমায় ছিল। রিউবেনের দলের কোচ ব্র“নো কালোনজি ডব্লিউএসবি রেডিও টিভিকে জানান, মাথায় আঘাত পাওয়ার পর তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। রিউবেনের মাথায় রক্তক্ষরণ হচ্ছিল বলে তিনি আশংকা করছিলেন। এরপর সে অজ্ঞান হয়ে পড়ে এবং অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। কোমা থেকে জেগে ওঠার পরই ঘটল এক আজব ঘটনা। ইংরেজির বদলে সে অনর্গল স্প্যানিশ ভাষায় কথা বলতে থাকে।
ইংরেজি এক বর্ণও সে আর বুঝতে পারছে না। অথচ ওর মাতৃভাষা স্প্যানিশ নয়, ইংরেজি। রিউবেনের বাবা বলেন, কোমায় যাওয়ার আগে কিছু কিছু স্প্যানিশ শব্দ বলতে পারত। তবে অনর্গল বলতে পারত না। তিনি আরও জানান, রিউবেনের ইংরেজি ভাষা আস্তে আস্তে ফিরে আসছে এবং সে ধিরে ধিরে স্প্যানিশ ভাষা হারিয়ে ফেলছে। স্বদেশী ভাষা ভুলে বিদেশী ভাষা দখলের এ উপস্বর্গ এটাই প্রথম নয়। এর আগে ২০১৩ সালে নৌবাহিনীর এক পশু চিকিৎসককে ক্যালিফোর্নিয়ার এক হোটেল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। এতে তিনি স্মৃতি হারিয়ে স্প্যানিশ ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বুঝতে পারছিলেন না। ২০১২ সালে ২২ বছর বয়সী বেন ম্যাকমোহন মার্কিন এক নাগরিকের গাড়ির ধাক্কায় কোমায় চলে গিয়েছিলেন। কোমা থেকে ফিরে তিনি ইংরেজি ভাষার পরিবর্তে মান্দারিন ভাষায় কথা বলা শুরু করেন। এ ছাড়া টেক্সাসের এক নারীর চোয়ালে সার্জারির পর জ্ঞান ফিরে তিনি ব্রিটিশ ইংরেজি ভাষায় কথা বলতে শুরু করেন। সিএনএন।

No comments:

Post a Comment