Wednesday, October 26, 2016

টিভিতে ট্রাম্পকে দেখলেই হাসি পায় : ওবামা

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেন না কোনো মার্কিন প্রেসিডেন্ট। এটা নিয়ে অনেক প্রেসিডেন্টের মনোকষ্ট থাকলেও বারাক ওবামা এতে সন্তুষ্ট। তৃতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার সাধ জাগলে তাকে যে তার প্রিয়তমা স্ত্রীকে হারাতে হতো। এবিসি টেলিভিশনের মধ্যরাতের শো ‘জিমি কিমেল লাইভে’ হাজির হয়ে সোমবার ওবামা এমন তথ্যই ‘ফাঁস’ করলেন।
ওবামা বলেন, ‘তৃতীয় মেয়াদের জন্য আমি লড়াই করার যোগ্য হলে মিশেল আমায় তালাক দিত।’ দৃশ্যত এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে মিশেল রাজনীতি পছন্দ করেন না। তবে ইতিমধ্যেই তিনি বহু মার্কিনির নয়নমণিতে পরিণত হয়েছেন- বিশ্লেষকরা এমনটাই মনে করছেন। শোতে ট্রাম্পকেও এক হাত নেন ওবামা। কিমেল জানতে চান, ‘আপনি কী কখনও হাসেন।’ ওবামার জবাব, ‘টেলিভিশনে ট্রাম্পকে দেখলে বেশিরভাগ সময়ই আমার হাসি পায়।’ শোতে ওবামা জানান, ক্ষমতায় থাকার সময় তিন থেকে চারবার তিনি শেষরাতে টেলিফোন ধরেছেন। এর মধ্যে একবার ছিল জাপানে সুনামির দিন। এ বিষয়টি নিয়েও ট্রাম্পকে তীরবিদ্ধ করেন ওবামা। তিনি বলেন, ‘শেষ রাতে টেলিফোন ধরলেও আমি রাত ৩টার সময় টুইট করি না। এর আগে ট্রাম্প রাত ৩টায় টুইট করে সমালোচিত হয়েছিলেন।’ রয়টার্স

No comments:

Post a Comment