Monday, October 10, 2016

৫০ দিনে শেষ হয়েছে ‘বেফিকর’

রণবীর সিং-বানী কাপুর
দীর্ঘদিন পর পরিচালকের আসনে বসতে যাচ্ছেন আদিত্য চোপড়া। ‘রব নে বানাদি জোড়ি’ মুক্তির ৮ বছর পর তিনি ‘বেফিকর’ তৈরি করলেন। আর এই প্রেমের ছবি তিনি নির্মাণ করেছেন মাত্র ৫০ দিনে। ছবির বেশির ভাগ কাজ হয়েছে ফ্রান্সের প্যারিস শহরে। শুটিং ইউনিটের একটি সূত্র জানায়, প্যারিসে তাঁরা সপ্তাহে ৫ দিন করে শুটিং করেছেন। রণবীর সিংয়ের প্রাণশক্তির কথা তো আদিত্য ভালোই জানেন। এই কথা ভেবেই হয়তো নায়ক হিসেবে রণবীরকে নিয়েছেন তিনি। এই সিনেমার জন্যও নাকি ভালোই পরিশ্রম করতে হয়েছে এই ‘বাজিরাও-মাস্তানি’ তারকাকে।
কিছু প্রেমের আর মজার দৃশ্যে নিজের মতো করে সংলাপ দিয়ে ছবিকে বানিয়েছেন আরও প্রাণবন্ত। আগামীকাল ‘বেফিকর’-এর ট্রেলার মুক্তি পেতে যাচ্ছে। এর চেয়েও বড় খবর এই ছবির ট্রেলার উদ্বোধন হবে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারে। যশ রাজ ফিল্মসের দাবি, এর আগে কোনো বলিউড বা হলিউড ছবির ট্রেলার এই অসাধারণ স্থাপত্যের সামনে মুক্তি পায়নি। আর উদ্বোধনের সময় ছবির কলাকুশলীদের সঙ্গে প্যারিসের মেয়রও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পুরো ছবিটি মুক্তি পাবে ৯ ডিসেম্বর। সেদিন আবার আদিত্য চোপড়া ও রানি মুখার্জির প্রথম সন্তান আদিরার প্রথম জন্মদিন। মিড ডে।

No comments:

Post a Comment