![]() |
| দীপিকা পাড়ুকোন |
সুন্দর চেহারা দিয়ে দর্শকের হৃদয় কাড়ার
দিন শেষ বলিউডে। সৌন্দর্যের পাশাপাশি থাকতে হবে ফিট শরীরও। বলিউড
সুন্দরীদের ফিট শরীর বানাতে ব্যায়ামাগারে যাওয়ার আকর্ষণ বাড়াতে ইয়াসমিন
করাচিওয়ালার মাথায় এল অভিনব বুদ্ধি। বলিউডের শীর্ষ নায়িকা দীপিকা
পাড়ুকোনের শরীরচর্চার একটি ভিডিও পোস্ট করলেন সামাজিক যোগাযোগ
মাধ্যমে। যাঁরা ছুটির দিনে ব্যায়ামাগারে যেতে একটু অলসতা করেন, তাঁদের
সেখানে যাওয়ার জন্য আগ্রহ তৈরিতে এমন আয়োজন করেন ইয়াসমিন।
বলিউডের
অনেক নায়িকার ফিট শরীরের পেছনের কারিগর তিনি। ইয়াসমিন ব্যায়ামাগারে
দীপিকার ব্যায়ামের একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন। হতে পারে
শীর্ষ নায়িকার এই ভিডিও দেখে আলসেমি কাটবে তাঁদের। দীপিকাকে দেখা যাবে তাঁর
হলিউড ছবি ‘ট্রিপল এক্স: রিটার্ন অব দ্য জেন্ডার কেজ’ ছবিতে। তাঁর সঙ্গে
আছেন ভিন ডিজেল, স্যা মুয়েল এল জ্যাকসন, টনি জা। এ ছাড়া বর্তমানে তিনি
ব্যস্ত সঞ্জয় লীলা বানসালীর ‘পদ্মাবতী’ ছবি নিয়ে।
বলিউড হাঙ্গামা
বলিউড হাঙ্গামা

No comments:
Post a Comment