সফলভাবে
মানুষসহ মহাকাশযান উৎক্ষেপণ করেছে চীন। মহাকাশ গবেষণাকে আরো সামনের দিকে
এগিয়ে নেয়ার লক্ষ্যেই এ উৎক্ষেপণ বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর
বিবিসির। চীনের উত্তরাঞ্চলের একটি স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে দুই
নভোচারীসহ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। এতে যাত্রী হিসেবে ছিলেন নভোচারী
জিং হেইপেং (৪৯) ও চেন ডং (৩৭)। এদের মধ্যে জিং হেইপেং এর আগে মহাকাশে
অবস্থান করেছেন।
তিয়ানগুং-২ নামের
মহাকাশ গবেষণা কেন্দ্রে ওই দুই নভোচারী ৩০ দিন অবস্থান করবেন। চীন থেকে
পাঠানো যে কোন নভোচারীর জন্য এটিই সর্বোচ্চ সময়ের জন্য মহাকাশে থাকা। এর
আগে তিনটি রকেটের মাধ্যমে 'তিয়ানগুং' নামক ওই স্পেস স্টেশনটি প্রেরণ করে
চীন। এই উৎক্ষেপণ ও এর পূর্ববর্তী উৎক্ষেপণে সফলতার কারণে চাঁদ ও মঙ্গল
গ্রহে অভিযানের ক্ষেত্রে চীন আরো একধাপ এগিয়ে গেল।

No comments:
Post a Comment