Wednesday, October 19, 2016

৩১ তলাবিশিষ্ট বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের উদ্বোধন

জাতীয় প্রেস ক্লাবে ৩১তলাবিশিষ্ট ‘বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, সিনিয়র সাংবাদিক গোলাম সারোয়ার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
৩১তলা জাতীয় বিশিষ্ট ওই ভবনের প্রতিটি ফ্লোরের স্পেস হবে ২২ হাজার বর্গফুট। সিনেপ্লেক্স, লাইব্রেরি, মিডিয়া মিউজিয়াম, গেস্ট হাউস, ডরমিটরি, আইটি রুম, সবুজ বাগান প্রভৃতি থাকবে আধুনিক কমপ্লেক্সটিতে। কয়েকটি ফ্লোর বাণিজ্যিকভাবে ব্যবহার করা হবে। ভবনের মাঝখানে থাকবে খালি জায়গা। এ ভবনের ছাদে থাকবে একটি শক্তিশালী হেলিপ্যাড। ভিভিআইপিরা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করতে চাইলে হেলিকপ্টারে এসে ছাদে নেমে বিশেষ লিফটের মাধ্যমে কনফারেন্স কক্ষে চলে যেতে পারবেন। ভিআইপিদের জন্য নতুন ভবনে থাকবে বিশেষ লিফট। গাড়িতে এসেও ওই লিফটে করে বিশিষ্ট ব্যক্তিরা কনফারেন্স কক্ষে যেতে পারবেন।
>>>মানবজমিন

No comments:

Post a Comment