জলপাই
টক জাতীয় একটি ছোট ফল। এর খোসায় রয়েছে প্রচুর পরিমাণে আঁশ। এ আঁশ নিয়মিত
খাবার হজমে সাহায্য করে। পাশাপাশি পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, কোলনের
ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এ ফল। শুধু ফল হিসেবে নয়, এর তেলও
খুব স্বাস্থ্যকর। সাধারণত আমরা জলপাইয়ের আচার করে খাই। জলপাইয়ের টক-মিষ্টি
আচার তৈরির রেসিপি দিয়েছেন শিউলী আকতার- জলপাইয়ের টক আচার
যা লাগবে : জলপাই এক কেজি, সরিষার তেল দুই কাপ, কাঁচামরিচ আধা কাপ, আদা ও রসুন বাটা এক টেবিল চামচ, সরিষা বাটা দুই টেবিল চামচ, হলুদ, মরিচ, ধনে এক চা চামচ, জিরা গুঁড়া এক চা চামচ, তেজপাতা দুই/তিনটা, সামান্য, সিরকা আধা কাপ, পাঁচফোড়ন দেড় টেবিল চামচ।
যেভাবে করবেন : জলপাই একটু সিদ্ধ করে চার ঘণ্টা রৌদ্রে শুকিয়ে রাখুন। কড়াইতে সরিষার তেল দিয়ে তেজপাতা, রসুন আদা, রসুন, হলুদ, মরিচ, ধনে, জিরা, পাঁচফোড়ন, চিনি, নুন, সরিষা বাটা, সিরকা দিয়ে কষিয়ে কাঁচামরিচ ও জলপাই দিয়ে ১০/১৫ মিনিট রান্ন করতে হবে। নামিয়ে ঠাণ্ডা করে পরিষ্কার জীবাণুমুক্ত কাচের পাত্রে রাখুন। মাঝে মাঝে রোদ দিলে আচার বহুদিন থাকবে। জলপাইয়ের স্পঞ্জ রসগোল্লা
যা লাগবে : জলপাই এক কেজি, চিনি দুই কাপ, পানি দুই কাপ, সিরকা হাব কাপ, এলাচ ও দারুচিনি দুই পিস করে নুন এক চিমটি।
যেভাবে করবেন : ফুটন্ত পানিতে জলপাই ছেড়ে দিয়ে তিন/চার মিনিট সিদ্ধ করে নিন। পরে চালনীতে পানি ঝড়িয়ে ঠাণ্ডা করে নিন। হাঁড়িতে পানি ও চিনি একসঙ্গে জ্বাল দিন। ফুটে উঠলে সিরকা, এলাচ ও দারুচিনি, লবণ দিয়ে আবারও রান্না করে জলপাই ছেড়ে রান্না করুন। শিরায় আঠালো ভাব দেখলে নামিয়ে ঠাণ্ডা করুন। পরে পরিষ্কার জীবাণুমুক্ত বোতলে ভরে রেখে দিন। জলপাইয়ের গুড়া আচার
যা লাগবে : জলপাই এক কেজি, রসুন এক কাপ, সরিষার তেল দুই কাপ, আদা ও রসুন বাটা এক টেবিল চামচ, হলুদ, মরিচ, ধনে এক চা চামচ, চিনি আধা কাপ, তেজপাতা তিনটা, সিরকা আধা কাপ, নুন স্বাদমতো, সরিষাবাটা দুই টেবিল চামচ।
যেভাবে করবেন : জলপাই নুন ও হলুদ মিশিয়ে পানিতে সিদ্ধ করে চটকে নিতে হবে। কড়াইতে সরিষার তেল দিয়ে তেজপাতা, রসুনের কোয়া দিয়ে ফোড়ন দিতে হবে। সঙ্গে সঙ্গ আদা ও রসুন বাটা-হলুদ মরিচ, ধনে, নুন, চিনি, সরিষা বাটা, সিরকা দিয়ে কষিয়ে চটকানো জলপাই দিয়ে প্রায় ১০/১৫ মিনিট রান্না করতে হবে। তেল ওপরে উঠলে নামিয়ে ফেলুন। পরে ঠাণ্ডা করে পরিষ্কার জীবাণুমুক্ত কাচের পাত্রে আচার ভরে রাখুন। দুই/তিন দিন রোদে দিন তাহলে আচার বহু দিন রাখা যাবে।

No comments:
Post a Comment