এই
দুনিয়ায় কত রকমের বন্ধুত্বই না চোখে পড়ে। মানুষে মানুষে বন্ধুত্ব যেমন
আছে, তেমনি মানুষের সঙ্গে অন্য প্রাণীরও। আদিকাল থেকে এ মেলবন্ধন যেন
প্রকৃতির নিয়মেই। প্রিয় প্রাণীটির কোনো অসুখ হলে কিংবা মারা গেলে তার
ব্যাকুলতা আর শোক মানুষকে তাড়িয়ে বেড়ায় অনেকদিন। এ ব্যাকুলতা শুধু যে
মানুষের তা কিন্তু নয়। অনেক সময় মানুষের জন্য প্রাণীর ভালোবাসা আমাদের চোখ
এড়ায় না। এমনি একটি মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে উত্তর থাইল্যান্ডের
‘এলিফ্যান্ট নেচার পার্ক’-এ। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে
জানায়, বাচ্চা হাতিটির নাম খাম লা।
প্রশিক্ষক
ড্যারিকের সঙ্গে খুবই বন্ধুত্ব তার। দলের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছিল খাম।
হঠাৎই সে দেখে জলের তোড়ে ভেসে যাচ্ছে তার প্রশিক্ষক ড্যারিক। খাম ভাবে,
ডুবে যাচ্ছে তার ‘বেস্ট ফ্রেন্ড’। সেই মুহূর্তে ড্যারিককে বাঁচাতে জলে নেমে
পড়ে সেও। দ্রুত সাঁতরে এসে শুঁড়ে পেঁচিয়ে নেয় ড্যারিককে। বন্ধুত্বের
অসাধারণ এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওটির বর্ণনায়
বলা হয়, হস্তীশাবক আর তার প্রশিক্ষকের মুহূর্তটি দেখেই বোঝা যায়, প্রাণীদের
যদি আমরা ভালোবাসি, প্রাণীও আমাদের ভালোবাসবে। ভিডিওটি দেখতে ভিজিট করুন
YouTube/elephantnews।

No comments:
Post a Comment