Wednesday, October 5, 2016

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ৪

টাঙ্গাইলে মালবাহী একটি ট্রাক উল্টে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। আজ বুধবার সকাল ছয়টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুল ইসলাম বলেন, সিমেন্টবাহী ট্রাকটি নারায়ণগঞ্জ থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। জোকারচর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি উল্টে খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে।

No comments:

Post a Comment