নাটকের শুটিংয়ের জন্য ১৬ অক্টোবর
থাইল্যান্ডের পাতায়ায় গিয়েছিলেন অভিনেত্রী ফারহানা মিলি। সেখানে রকিবুল
রাজীবুল ইসলাম রাজীবের নির্দেশনায় একটি ধারাবাহিক নাটকের শুটিং করেন তিনি।
নাটকটিতে তার সঙ্গে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তানিয়া আহমেদ, আজাদ
আবুল কালাম, তৌসিফ আহমেদ, শবনম পারভীনসহ আরও অনেকে। ধারাবাহিকটিতে অভিনয়
প্রসঙ্গে মিলি বলেন, ‘ধারাবাহিকটির স্ক্রিপ্ট পড়েই আমার ভালো লেগেছে। তাই
আমরা সবাই বেশ আন্তরিকতা নিয়ে কাজটি করেছি। আশা করি প্রচারে এলে দর্শকদের
ভালো লাগবে।’
শুটিং শেষে দেশে ফিরে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। তবে সেটা স্থায়ীভাবে নয়। বিদেশ ভ্রমণের ক্লান্তি দূর করার জন্যই এ বিশ্রাম বলে জানিয়েছেন তিনি। ফের কবে আবার শুটিংয়ে ফিরবেন এ বিষয়ে কিছুই জানাতে পারেননি মিলি। তবে আপাতত বেশ কিছুদিন পরিবারের সঙ্গেই কাটাবেন বলে জানিয়েছেন তিনি। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’। এরপর আর কোনো চলচ্চিত্রে অভিনয়ে তাকে দেখা যায়নি। মনের মতো গল্প পাননি বলেই আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি বলে জানিয়েছেন এ তারকা।

No comments:
Post a Comment