Wednesday, October 5, 2016

আফগানিস্তানের কুন্দুজ নগরীতে সংঘর্ষে নিহত ৩৯

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ নগরীতে নতুন করে কয়েকটি সংঘর্ষ ও বিমান হামলায় প্রায় ৩৯ জন নিহত হয়েছে। নিহতরা তালেবান সদস্য বলে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
সোমবার সকালে তালেবান নগরীতে সমন্বিত হামলা চালায় এবং নগরীর বিভিন্ন আবাসিক ভবনে অবস্থান নেয়। এতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রচন্ড সংঘর্ষের সূত্রপাত হয়।
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ দেশটির রাজধানী কাবুলের ২৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
বুধবার সকালে নিরাপত্তা বাহিনী উগ্রপন্থীদের নগরীর বাইরে পালিয়ে যেতে বাধ্য করতে নগরীর দক্ষিণ ও পূর্বাংশে জঙ্গিদের মোকাবেলা করলে নগরীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক লিখিত বিবৃতিতে বলা হয়, ‘কুন্দুজ নগরী ও এর আশপাশের এলাকায় আফগানিস্তানের যৌথ নিরাপত্তা বাহিনীর উগ্রপন্থীদের দমন অভিযান চলছে। অভিযানে কুন্দুজ নগরীর ভেতরে ১৭ শত্রু নিহত এবং নগরীর বহির্সীমায় তালেবানের বেশ কয়েকটি কৌশলগত অবস্থানে সেনাবাহিনীর বিমান হামলায় অপর ২২ জন নিহত হয়।’
বিবৃতিতে বলা হয়, সংঘর্ষ ও বিমান হামলায় অপর ২৭ জঙ্গি আহত হয়।
>>>নয়া দিগন্ত

No comments:

Post a Comment