Wednesday, October 5, 2016

দক্ষিন এশিয়ার বৃহত্তম বদরখালী সমবায় সমিতির নির্বাচন শেষ-

দক্ষিন এশিয়ার বৃহত্তম বদরখালী সমবায় সমিতির নির্বাচন শেষ-
স.ম.ইকবাল বাহার চৌধুরী ঃ
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কোন ধরনের সংঘাত ছাড়াই সম্পন্ন হলো দক্ষিন এশিয়ার বৃহত্তম সমিতি জেলার চকরিয়া উপজেলার  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির নির্বাচন। নিশিচদ্র নিরাপত্তা আর সুন্দর পরিচালনায় এ নির্বাচন শেষ হলো। গত মঙ্গলবার ও ছিল অনিশ্চয়তা, আধো ভোট হচ্ছে কিনা। সাধারন ভোটার সহ সকলের মাঝে ছিল একটি শংকা। জল্পনা কল্পনা ছিল সবার মাঝে । আর সব শংকা উড়িয়ে দিয়ে সুন্দর ও ঝাঁকজমকপুর্ন ভাবে নির্বাচন শেষ হওয়ায় সকলের মনে স্বাস্থি। আজ ৫ অক্টোবর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত চলে একটানা ভোট গ্রহণ। নির্বাচনের সমিতির ১৪৮৪জন সদস্যের মধ্যে প্রায় ১৩০০জন সদস্য তাদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে ‘চেয়ার’ প্রতীক নিয়ে পূণরায় নির্বাচিত হয়েছেন আলহাজ্ব নুরুল আমিন সিকদার, তার প্রাপ্ত ৮৬৫। তার নিকটতম প্রতিদ্বন্ধীতা সাবেক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী বিএ ‘হারিকেন’ প্রতীক নিয়ে পেয়েছেন ৩০৭ ভোট। সম্পাদক পদে আনারস প্রতীক নিয়ে পূণরায় নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক একে এম ইকবাল বদরী, তার প্রাপ্ত ভোট ৪৮৩। তার নিকটতম প্রতিদ্বন্ধী নুরুল আমিন (জনি) ‘চাকা’ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫৭ ভোট এবং অপর প্রতিদ্বন্ধী এম ওয়াইজ উদ্দিন ‘গোলাপ ফুল’ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪২ ভোট। সহ-সভাপতি পদে ‘মই প্রতীক’ নিয়ে নির্বাচিত হয়েছেন আলী আজম বাহাদুর, তার প্রাপ্ত ভোট ৫৮৪, তার নিকটতম প্রতিদ্বন্ধী আলী মোঃ কাজল ‘বাই সাইকেল’ প্রতিক নিয়ে পেয়েছেন ৪০৭ ভোট এবং অপর প্রার্থী ছালেহ আহমদ ‘কলসি’ প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৩ ভোট। রাত সাড়ে ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: মাহবুব উল করিম। এছাড়াও সমিতির ৯টি সদস্য (পরিচালক) পদে প্রতিদ্বন্ধীতা করেছেন ৩৩জন প্রার্থী। এ রিপোর্ট লেখা পযর্ন্ত ৯টি সদস্য পদের ভোট গণনা চলছে।
এদিকে দিনব্যাপী নির্বাচন পর্যবেক্ষণ ও কেন্দ্র পরিদর্শন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রহমান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাহেদুল ইসলাম, কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) কাজী মো: মতিউল ইসলাম, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান, থানার ওসি (তদন্ত) মো: কামরুল আজম, ও বদরখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল বশর সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাহেদুল ইসলাম জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ভোট কেন্দ্রে পযার্প্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। প্রশাসনের পক্ষ থেকে নজরদারী ছিল চোখে পড়ার মতো। তাই কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

No comments:

Post a Comment