হাতে বাণিজ্যিক ধারার ছবি নেই বললেই চলে
মাহিয়া মাহির। মূলধারার ছবিতে নিজেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন।
কিছুদিন আগে ‘হারজিৎ’ নামের একটি ছবির শুটিং শুরু করেছেন। এতে তার বিপরীতে
নায়ক হিসেবে রয়েছেন টিভি অভিনেতা সজল। তাই ছবিটির বাণিজ্যিক সফলতা নিয়ে
প্রশ্ন তুলছেন কেউ কেউ।
এবার হুমায়ূন আহমেদের গল্পে নির্মিতব্য আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। ‘নক্ষত্রের রাত’ উপন্যাস অবলম্বনে একই নামের সিনেমাটি নির্মাণ করবেন মেহের আফরোজ শাওন। রিয়েলিটি শো ‘চ্যানেল আই হিরো’-এর গ্র্যান্ড ফিনালেতে এ ছবির নায়িকা হিসেবে মাহির নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী বাঁধন কুমার সাহা হবেন মাহির নায়ক। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত হবে ছবিটি। প্রসঙ্গত, ‘নক্ষত্রের রাত’ নামে নব্বই দশকের শেষের দিকে হুমায়ূন আহমেদের কাহিনীতে একটি ধারাবাহিক নাটক বিটিভিতে প্রচারিত হয়। তবে ওই নাটকটি উপন্যাস অবলম্বনে নির্মিত হয়নি।

No comments:
Post a Comment