Wednesday, October 26, 2016

দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ

প্রায় ১৫ মাস পর টেস্ট খেলতে নেমে সবাইকে চমকে দিয়েছে বাংলাদেশ। তবে জয়ের আশা জাগিয়েও চট্টগ্রাম টেস্টে শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে ২২ রানে হেরেছে টাইগাররা। শুক্রবার মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এবার স্বপ্নভঙ্গের পুনরাবৃত্তি হবে না বলে বিশ্বাস করেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, ‘ঢাকায় আমরা আমাদের পূর্ণ শক্তি নিয়ে লড়ব। ভালো করব আশা করি।’
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম টেস্টে ছোটখাটো যে ভুল-ত্রুটিগুলো হয়েছে, ঢাকা টেস্টে তা আমাদের ছেলেরা শুধরে নিতে পারবে। আমরা যতটুকু পারি ভালো খেলব।’ প্রথম টেস্টে দেখা গেছে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট পুরোদস্তুর স্পিনবান্ধব। রান পেতে ব্যাটসম্যানদের রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। তবে মিরপুরের উইকেট এমন হবে না বলে জানালেন খালেদ মাহমুদ, ‘মিরপুরের উইকেট সব সময়ই ভিন্ন। আমরা চাইব, উইকেট যেন আমাদের মতোই হয়।’

No comments:

Post a Comment