![]() |
| প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী স্কয়ারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ফান্ডের জন্য অনুদানের চেক হস্তান্তর করছেন -পিএমও |
বাংলাদেশ
সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ৩ কোটি টাকা অনুদান দিয়েছে বেসরকারি টেলিভিশন
চ্যানেল মাছরাঙা টিভি। মাছরাঙা টিভির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী
পিন্টু মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার কার্যালয়ে অনুদানের
টাকার চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য
জানান।
সাংবাদিকদের কল্যাণের জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগে এ ট্রাস্ট গঠন করা হয়। সরকার এ ট্রাস্ট থেকে দেশের অসচ্ছল সাংবাদিকদের নিয়মিত অর্থ সাহায্য দিয়ে আসছে। একাধিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মিডিয়া মালিকদের এ ট্রাস্টে দান করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তার এ আহ্বানে সাড়া দিয়ে মাছরাঙা টিভি ট্রাস্টকে ৩ কোটি টাকা দান করেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে চাঁপাইয়ের প্রয়াত জেলা প্রশাসকের পরিবারের সাক্ষাৎ : চাঁপাইনবাবগঞ্জের সাবেক জেলা প্রশাসক মরহুম জাহিদুল ইসলামের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জাহিদুলের স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার তার কার্যালয়ে এ সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী তাদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী তার পক্ষ থেকে পরিবারকে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। জাহিদুল ১৭ অক্টোবর রাজশাহীতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

No comments:
Post a Comment