![]() |
| জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ |
জম্মু
ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে আবারও যুক্তরাষ্ট্রে
বিমানবন্দরে কিছু সময়ের জন্য আটকে রাখা হয়েছে। এ নিয়ে নিউইয়র্কের
বিমানবন্দরে তাকে তৃতীয়বারের মতো আটক করা হল। খবর এনডিটিভির। একটি
অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় নিরাপত্তাজনিত কারণে ওমর আবদুল্লাকে দুই
ঘণ্টা আটকে রাখে বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে অবশ্য তাকে ছেড়ে দেয়া হয়। পরে
টুইটারে নিজেই এ তথ্য জানিয়েছেন ওমর আবদুল্লাহ। তিনি লেখেন, 'তিনবার
মার্কিন যুক্তরাষ্ট্র সফরে এসে তিনবারই বিমানবন্দরের হোল্ডিং এলাকায় বসে
থাকতে হচ্ছে, এটা খুবই বিরক্তিকর।' বলিউড অভিনেতা শাহরুখ খানকে উদ্ধৃত করে
ওমর আবদুল্লাহ লেখেন,
'আমি তার মতো সময়
কাটানোর জন্য পোকেমন খেলতে পারিনি।' এরপরের আরেকটি টুইটে তিনি লেখেন,
'অবশেষে অনুষ্ঠানে এসে পৌঁছলাম। কিন্তু দু'টি ঘণ্টা অপচয় হল। মনে হচ্ছে,
এখানে না আসাই ভালো ছিল।' এরআগে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে
যুক্তরাষ্ট্রে একাধিকবার আটকে রাখা হয়, যা নিয়ে বিরক্তি প্রকাশ করে শাহরুখ
নিজেও টুইট করেছেন। মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের নিকট ৮০ হাজার ব্যক্তির
তালিকা রয়েছে, যাদের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এই
তালিকার একজনের সঙ্গে তার নাম মিলে যাওয়ায় ওই হেনস্তা হয় বলে জানায়
কর্তৃপক্ষ।

No comments:
Post a Comment