Monday, October 17, 2016

ব্রাজিলে কারাগারে সংঘর্ষে নিহত ২৫

রাজিলে একটি কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৫ জন বন্দি নিহত হয়েছেন। খবর বিবিসি ও এএফপির। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিও থেকে তিন হাজার চারশ' কিলোমিটার দূরবর্তী উত্তরাঞ্চলীয় রাজ্য রোরাইমা রাজ্যের রাজধানী বোয়া বিস্তার 'অ্যাগ্রিকোলা ডি মন্টে ক্রিস্টো কারাগারে' এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাতজনকে শিরশ্ছেদ এবং ছয়জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা।
বন্দিদের সঙ্গে তাদের স্বজনদের পরিদর্শন করার সময় কারাগারটির দু'টি কক্ষের মধ্যবর্তী দেয়াল ভেঙে এক ওয়ার্ডের বন্দিরা আরেক ওয়ার্ডে হামলা চালায় বলে জানিয়েছেন রোরাইমা রাজ্যের বিচার বিভাগের সচিব উজিয়েল ক্যাস্ট্রো। তিনি জানান, সংঘর্ষের সময় শ' খানেক দর্শনার্থীকে কিছু সময়ের জন্য জিম্মি করে কারাবন্দিরা। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন নারী। তবে বিশেষ পুলিশ অভিযান চালিয়ে দাঙ্গার অবসান ঘটিয়ে কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিম্মিদের মুক্ত করে বলেও জানান ক্যাস্ট্রো। অ্যাগ্রিকোলা ডি মন্টে ক্রিস্টো কারাগারটির ধারণ ক্ষমতা ৭৪০ জন। তবে সেখানে রাখা হয়েছে এক হাজার চারশ' বন্দিকে।

No comments:

Post a Comment