বাবা-মা
দুজনেই বলিউডের সুপারস্টার। মা সাবেক বিশ্ব সুন্দরী। তাদের সুবাদে মেয়েও
স্টার। বাবা-মা যেমন খবরের শিরোনাম হন ঠিক মেয়েও কিছু করলে খবরের শিরোনাম
হয়। বলা হচ্ছে- ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মেয়ে আরাধ্যা বচ্চনের
কথা। সম্প্রতি রণবীর কাপুরকে বাবা বলে জড়িয়ে ধরে আরাধ্যা। আর তাতেই খবরের
শিরোনাম সে। অভিষেক নন, আরাধ্যার বাবা রণবীর কাপুর! অবাক হচ্ছেন তো?
কিন্তু
এমনটাই ভেবেছিল ছোট্ট আরাধ্যা। আর এই কথাই সম্প্রতি শেয়ার করেছেন স্বয়ং
ঐশ্বরিয়া। ঐশ্বরিয়া জানান, কিছুদিন আগে অভিষেকের মতো টুপি আর জ্যাকেট পরে
বসেছিল রণবীর। ছোট্ট আরাধ্যা বুঝতেই পারেনি। দৌড়ে গিয়ে রণবীরকে জড়িয়ে ধরে
বাবা বলে ডাক দেয়। এরপর নিজের ভুল বুঝতে পেরে হেসে ওঠে আরাধ্যা। এদিকে
রণবীরের সঙ্গে নাকি দারুণ বন্ধুত্ব আরাধ্যার। শুটিংয়ের ফাঁকে নাকি আরাধ্যার
সঙ্গে সময়ও কাটান রণবীর।

No comments:
Post a Comment