যুক্তরাষ্ট্রের
ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে ‘নোংরা নারী’ বলে গালি
দেয়ায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এক হাত নিলেন মার্কিন সিনেটর
এলিজাবেথ ওয়ারেন। ম্যাসাচ্যুয়েস্টের সিনেটর এলিজাবেথ বলেন, ট্রাম্প
যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি মানব সন্তানকে অসম্মান, আগ্রাসীভাবে অসম্মান
করেছেন। এমনকি চূড়ান্ত ও শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কে হিলারিকে ‘সাচ এ
ন্যাস্টি ওম্যান’ বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প। এসব ন্যাস্টি বা নোংরা
নারীরাই ট্রাম্পকে নির্বাচনে ডোবাবে বলে জোর গলায় ঘোষণা করেন এলিজাবেথ।
সোমবার নিউহ্যাম্পশায়ারের ম্যানচেস্টার শহরে হিলারির সমর্থনে এক নির্বাচনী
সমাবেশে ট্রাম্পকে উদ্দেশ্য করে এ কথা বলেন তিনি। খবর দ্য টেলিগ্রাফের।
সিনেটর এলিজাবেথ বলেন, ‘৮ নভেম্বর নির্বাচনের দিন আমরা ট্রাম্পকে জবাব দেব।
আমরা ন্যাস্টি (নোংরা) নারীরা আমাদের ন্যাস্টি ভোটে আমাদের ন্যাস্টি পা
বাড়াতে যাচ্ছি। এর মাধ্যমে আমাদের জীবন থেকে আপনাকে (ট্রাম্প) চিরদিনের
জন্য বিদায় জানাব। তিনি আরও বলেন, ন্যাস্টি নারীরাই আরও কঠোর, ন্যাস্টি
নারীরাই বেশি স্মার্ট। ক্ষোভের এই জ্বালা যখন এলিজাবেথের কণ্ঠে ঝরছিল তখন
তিনি ট্রাম্পকে নারীদের নিয়ে নোংরা ভাষা ব্যবহার করারও সমালোচনা করেন। তুলে
ধরেন ২০০৫ সালের অডিও-ভিডিও টেপের প্রসঙ্গ।
এলিজাবেথ
ওয়ারেন বলেন, ট্রাম্প মনে করতে পারেন, তার অনেক সম্পদ রয়েছে- এজন্য যে
কোনো নারীকে কাছে চাইতেই পারেন। ট্রাম্প আরও মনে করতে পারেন, তিনি একজন
সেলিব্রেটি, তাই হাতের নাগালে পাওয়া যেকোনো নারীর ওপর ঝাঁপিয়ে পড়তে পারেন।
ট্রাম্পের মন্তব্যের সমালোচনায় হিলারি : জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের
(আইএস) কাছ থেকে ইরাকের মসুল শহর পুনর্দখলের অভিযান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের
মন্তব্যের সমালোচনা করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন।
খবর এএফপি ও সিএনএনের। ডোনাল্ড ট্রাম্প এক বক্তৃতায় বলেছিলেন, সপ্তাহ ধরে
ইরাকের মসুল শহর পুনর্দখলে নিতে যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনীর অভিযান
বাজেভাবে সম্পন্ন হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে এক
নির্বাচনী প্রচারণায় এ বক্তব্যের সমালোচনা করেন হিলারি। তিনি বলেন, ‘যুদ্ধ
শুরু হওয়ার আগেই তিনি (ট্রাম্প) পরাজয় ঘোষণা করে দিচ্ছেন।’ হিলারি আরও
বলেন, ট্রাম্প বিশ্বের কাছে প্রমাণ করে দিচ্ছেন যে, এ অভিযানে একজন অযোগ্য
সর্বাধিনায়ক নেতৃত্ব দিচ্ছেন। রোববার এক টুইটে ট্রাম্প বলেন, ‘মসুলে হামলা
সম্পূর্ণ বিপর্যয়ে রূপ নিচ্ছে। আমরা তাদের কয়েক মাসের নোটিশ দিয়েছি।
যুক্তরাষ্ট্রকে খুবই নির্বোধ মনে হচ্ছে।’ আইএসের সর্বশেষ ঘাঁটি হিসেবে
পরিচিত মসুলের আশপাশে সাঁড়াশি অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র সমর্থিত ইরাকি ও
কুর্দি সেনারা। ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযানে আইএস নিয়ন্ত্রিত
প্রায় ৮০টি গ্রাম দখলে নিয়েছে সেনারা। এ সময় ৮০০ আইএস জঙ্গি নিহত হয়েছে।
তবে এখনও শহরটির দখল নিতে পারেনি তারা।
আমিই জিতব : ট্রাম্প
এদিকে, সোমবার ফ্লোরিডায় এক সমাবেশে ট্রাম্প বলেন, প্রকৃতপক্ষে আমি মনে করি হোয়াইট হাউসের দৌঁড়ে আমিই জয়ী হব। এ সময় তিনি মার্কিন গণমাধ্যমের নিন্দা করেন। তিনি বলেন, তারা নিরপেক্ষভাবে কিছু বলছে না। আসলে আমি এগিয়ে রয়েছি। ঐতিহাসিক এ নির্বাচনে আমি জিতব। তবে নির্বাচনের আগে জরিপগুলো বলছে তার বিপরীত। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দু’সপ্তাহ বাকি থাকতেই শেষ সময়ের জনমত জরিপে হিলারি ও ট্রাম্পের মধ্যে ব্যবধান অনেকটাই বেড়েছে। এবিসির সর্বশেষ জরিপে ১২ পয়েন্ট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন হিলারি। হিলারিকে সমর্থন করেছেন শতকরা ৫০ ভাগ ভোটার। ট্রাম্পকে সমর্থন দিয়েছেন ৩৮ ভাগ।

No comments:
Post a Comment