Monday, October 10, 2016

গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়: খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়। গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। শহীদ জেহাদ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। খালেদা জিয়া বলেন, আজ রাষ্ট্র ও সমাজের সকল স্তরে অগণতান্ত্রিক অপশক্তি জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। তাই শহীদ জেহাদের আত্মত্যাগের প্রেরণা বুকে ধারণ করেই দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র সমুন্নত রাখতে সক্ষম হবো। তিনি বলেন, গণতন্ত্রকে ধ্বংস করেছিল স্বৈ^রশাসক এরশাদ। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা এবং দৃঢ়ভিত্তির ওপর দাঁড় করানোর দৃঢ় প্রত্যয় নিয়েই জেহাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলে তার আত্মা কষ্ট পাবে। তাই গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে রক্ষা এবং এর বিকাশ করতে হবে। এজন্য আমাদের আরো সংগ্রাম করতে হবে। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নাজির উদ্দিন জেহাদের ২৬তম শাহাদাৎবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে অবস্থিত জেহাদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করবে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া জেহাদ স্মৃতি পরিষদ, জাতীয়তাবাদী ছাত্রদলসহ নানা সাংস্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। অন্যদিকে দিবসটি উপলক্ষে বিকাল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আলোচনা ও স্মরণসভার আয়োজন করেছে জেহাদ স্মৃৃতি পরিষদ। ডাকসুর সাবেক ভিপি ও জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ৯০-এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেবেন। জেহাদ স্মৃতি পরিষদের পক্ষ থেকে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের সকল পর্যায়ের নেতাকর্মীকে সকালের পুষ্পার্ঘ্য ও বিকালের স্মরণসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, ২১ বছর আগে ১৯৯০ সালের এই দিনে ছাত্রদল নেতা কে এম নাজির উদ্দিন জেহাদ স্বৈরাচার এরশাদকে হটানোর গণআন্দোলনে ঢাকার পল্টনে পুলিশের গুলিতে শহীদ হন। দিনটিকে শহীদ জেহাদ দিবস হিসেবে পালন করে জাতীয়তাবাদী ছাত্রদল ও নব্বই দশকের সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতাকর্মীরা। জেহাদ ১৯৬৯ সালের ৬ই সেপ্টেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নবগ্রামে জন্মগ্রহণ করেন। পিতামাতার ১০ সন্তানের মধ্যে নবম ছিলেন তিনি। ’৯০ সালে সরকারি আকবর আলী কলেজে বিএ শেষ বর্ষের ছাত্র জেহাদ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও উপজেলা শাখার সহ-সভাপতি ছিলেন। ৯০-এর ১০ই অক্টোবর বিএনপিসহ ৭ দলীয় জোট ঢাকার পল্টন ময়দানে এরশাদ পতন আন্দোলনের জন্য মহাসমাবেশের ডাক দেয়। জেহাদ উল্লাপাড়া থেকে ৬০ জন ছাত্র নিয়ে পল্টনে মহাসমাবেশ ও সচিবালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেন। মহাসমাবেশ প- করতে পুলিশ ওইদিন বিকাল ৪টার দিকে লাঠিচার্জ  ও গুলি ছোড়ে। জেহাদ গুলিবিদ্ধ হলে ডা. মিলন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।
>>>মানবজমিন

No comments:

Post a Comment