Tuesday, October 18, 2016

জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই

*বিশেষ দিনটি কীভাবে উদযাপন করবেন?
**নিজের জন্মদিন নিয়ে খুব বেশি উচ্ছ্বাস নেই আমার। ঘটা করে পালনের পক্ষপাতিও নই আমি। সাদামাটাভাবেই দিনটি কেটে যাবে।
* তবুও ভক্তদের জন্য বিশেষ কোনো আয়োজন রাখেননি?
**ভক্তদের উৎসাহে, আগ্রহে ইউটিউবে vlogging করে জন্মদিনের নানা কর্মকাণ্ড তুলে ধরার ইচ্ছা আছে। সেটা ভিডিও আকারে থাকবে। তথ্যপ্রযুক্তির যুগে এভাবেই ভক্তদের সঙ্গে কাছে থাকার যুগোপযোগী পন্থা বলে আমার মনে হয়। এছাড়াও খুব কাছের কিছু ভক্তের সঙ্গে দেখা করব। এভাবেই কেটে যাবে দিন।
*সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন...
**হ্যাঁ, ‘কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি। আগামী বছরের জানুয়ারি থেকেই এ ইউনিভার্সিটির হয়ে কাজ করব।
*হঠাৎ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর হলেন। কারণ কী?
**প্রাইভেট ইউনিভার্সিটিও যে শিক্ষার মানের দিক দিয়ে ভালো, তার নিশ্চয়তা দিতেই কিন্তু আমি অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। একজন সচেতন নাগরিক হিসেবে আগামীর শিক্ষার্থীদের আমি সেই প্রতিশ্রুতিও দিচ্ছি যে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যত গড়ে দেবার লক্ষ্যে এ ইউনিভার্সিটি বদ্ধপরিকর।’
*এর আগে একটি সেলফোন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও চুক্তিবদ্ধ হয়েছিলেন....
**গ্রামীণফোনের সঙ্গে চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ২০১৮ সাল পর্যন্ত তাদের হয়ে কাজ করব।
*নতুন কাজের খবর কী?
**নতুন গান ‘প্রিয় অসুখ’ ইটিউনসের ব্যানারে শিগগিরই বাজারে পাওয়া যাবে। তবে মিউজিক ভিডিও আসবে চলতি মাসের শেষদিকে। এছাড়া ‘মন কারিগর’ অ্যালবামের ‘কেউ না জানুক’ গানটিরও মিউজিক ভিডিও চলতি মাসের শেষ প্রান্তেই ইউটিউবে প্রকাশ হবে।
আনন্দনগর প্রতিবেদক

No comments:

Post a Comment