টিভি
পর্দার জনপ্রিয় মুখ মৌসুমী হামিদ ও ফারহানা মিলি। ইতিমধ্যে টিভি নাটকে
অভিনয়ের চলচ্চিত্রে উভয়েরই অভিষেক হয়েছে। এর মধ্যে নাটক ও ছবি দুই মাধ্যমেই
ব্যস্ততা নিয়ে সামনে ছুটছেন মৌসুমী। আর মিলিকে ‘মনপুরা’র পর নতুন কোনো
ছবিতে আর দেখা যায়নি। এ তারকা এবার ছন্নছাড়া হয়ে উপস্থিত হচ্ছেন দর্শকদের
সামনে। অর্থাৎ ‘ছন্নছাড়া’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করেছেন তারা। মাসুম
রেজার রচনায় এটি পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। ধারাবাহিকটির গল্পে
দেখা যাবে, নীল নামে এক ছেলে ঢাকায় আসে।
সে
একটি কাজ পাওয়ার জন্য চেষ্টা করে যায়। অবশেষে সে একটি অফিসে চাকরিও নেয়।
কিন্তু কোনো বেতন পায় না। পাশাপাশি একটি মেয়েকে কল্পনা করেই কষ্টের সময়গুলো
পার করতে থাকে। এই নীল ছেলেটি ছাড়া আরও পাঁচ ছেলেমেয়ের স্ট্রাগলের গল্প
উঠে আসবে এ নাটকে। ধারাবাহিকটি প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, ‘দারুণ একটি
গল্পের ধারাবাহিক এটি। যতটুকু অভিনয় করেছি গল্পের মধ্যে চমক ছিল। গল্পের
ধারাবাহিকতা এমন থাকলে এটি দর্শক প্রিয়তা পাবে বলে আমার বিশ্বাস।’ মৌসুমী
হামিদ বলেন, ‘ধারাবাহিকটির গল্প সত্যিই দারুণ। এতে তরুণ বয়সীদের অনেক মেসেজ
দেয়া হয়েছে।’ আগামী ১৮ অক্টোবর থেকে বাংলাভিশনে প্রচার হবে নাটকটি।

No comments:
Post a Comment