রাতভর চারদিক থেকে সমন্বিত আক্রমণ চালিয়ে
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে প্রবেশ করেছে তালেবান যোদ্ধারা।
সোমবার মধ্যরাতে তারা শহরটিতে হামলা চালায়। কুন্দুজের জ্যেষ্ঠ পুলিশ
কর্মকর্তা শের আলি কামাল বলেছেন, ‘তালেবানদে হটিয়ে দিতে আমরা আমাদের
সর্বশক্তি প্রয়োগ করছি।’ খবর এএফপির। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সামরিক
হেলিকপ্টারগুলো মাথার ওপর দিয়ে উড়ছে এবং শহরটি থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে
বলে এক বছর আগে এ শহরটি অল্প সময়ের জন্য তালেবানের দখলে চলে গিয়েছিল। পরে
তালেবানের দখলমুক্ত হলেও তারপর থেকে বারবার শহরটির দখল নিতে আক্রমণ করে
আসছে তালেবান। এ হামলায় আফগানিস্তানের ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতি আরেকবার
উন্মোচিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশটির দুই-তৃতীয়াংশ এলাকা
সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আছে বলে বিভিন্ন হিসাবে বলা হচ্ছে।
নিজের টুইটার অ্যাকাউন্টে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ‘ভোর রাত থেকে কুন্দুজ প্রদেশের রাজধানীতে চারদিক থেকে বড় ধরনের অভিযান শুরু করা হয়েছে।’ তিনি জানিয়েছেন, শহরের নওয়াবাদ এলাকায় চারটি তল্লাশি চৌকির নিয়ন্ত্রণ নিয়েছেন তারা এবং এতে বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তালেবানের এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। শহরটিতে তালেবানের অন্ততপক্ষে পাঁচজন যোদ্ধাকে একে-৪৭ রাইফেল, মেশিনগান ও রকেট চালিত গ্রেনেড হাতে দেখেছেন বার্তা সংস্থা রয়টার্সের একজন সাংবাদিক। আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে তালেবান। এসব অঞ্চলের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশ অন্যতম। প্রদেশটির রাজধানী লস্কর গাহ তালেবানের হাতে পতনের হুমকির মুখে রয়েছে। ৮ সেপ্টেম্বর দক্ষিণাঞ্চলীয় অপর প্রদেশ উরুজগানের রাজধানী তারিন কোটে চালানো তালেবানের আকস্মিক হামলাও যথেষ্ট আতংক ছড়িয়েছে।

No comments:
Post a Comment