Sunday, October 2, 2016

যমুনা স্পিনিং কারখানায় আগুন

আগুনে পুড়ছে যমুনা স্পিনিং মিল
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে যমুনা স্পিনিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ভোর সোয়া ৫টার দিকে ওই কারখানার রিসাইক্লিনিং সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। ফায়ার সার্ভিস ও শ্রমিকরা জানায়, ভোর সোয়া ৫টার দিকে যমুনা স্পিনিং কারখানার একতলা টিনসেড ভবনের তুলা রিসাইক্লিনিং সেকশন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে আগুন ফিনিশিং এবং সুতার গুদামে ছড়িয়ে পড়ে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, খবর পেয়ে গাজীপুরের কালিয়াকৈর, জয়দেবপুর, শ্রীপুর, সাভার, ইপিজেড ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় আরও চারটি ইউনিট। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

No comments:

Post a Comment