Tuesday, October 4, 2016

জঙ্গি রিগ্যানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন কল্যাণপুর জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার হওয়া জঙ্গি রাকিবুল হাসান ওরফে রিগ্যান। সোমবার ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন তিনি। আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক ফরিদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,
মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মো. হুমায়ুন কবির আসামিকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। গত ২৫ সেপ্টেম্বর আসামি রাকিবুল হাসানকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। ওইদিন তার ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিগ্যানের বাড়ি বগুড়া শহরের সরকারি আজিজুল হক কলেজ-সংলগ্ন জামিলনগরে। তিনি এক বছর ধরে নিখোঁজ ছিলেন। রিগ্যানের বাবা রেজাউল করিম মারা গেছেন। তার মা রোকেয়া আক্তার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স।

No comments:

Post a Comment