টাঙ্গাইলে
একটি সিমেন্টবোঝাই ট্রাকের চাকা ফেটে উল্টে গিয়ে চারজন নিহত হয়েছে। এই
ঘটনায় আরও ৬ জন গুরুতর আহত হয়েছে। আজ বুধবার সাকাল ৬ টার দিকে জেলার
ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় এ দুর্ঘটনা
ঘটে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়। আহত হয় আরও অনন্ত ৬ জন। এই
ঘটনায় নিহতরা হলেন- পাবনা জেলার বেড়া উপজেলার বেড়া শম্ভুপুর গ্রামের বোকাই
মিঞার ছেলে সোহেল মিঞা (৩৫), গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কমলপুর
গ্রামের আসাদুর রহমানের ছেলে সুজন (৩৮), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার
হাশিমপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে আফছার (৬০) ও অজ্ঞাতনামা একজন। আহতদের
উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্গবন্ধু
সেতু (পূর্ব) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান গণমাধ্যমকে
বলেন, সকালে নারায়ণগঞ্জ থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল সিমেন্টবোঝাই একটি
ট্রাক। পথে কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় পৌঁছলে চাকা ফেটে নিয়ন্ত্রণ
হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায় ট্রাকটি। ট্রাকটি সিমেন্টের বস্তার উপর ২৬
জন যাত্রী নিয়ে চলছিল। দুর্ঘটনায় তারা সমেন্টর নীচে চাপা পড়লে ঘটনাস্থলেই ৪
জন নিহত হয়। আহত হয় অন্তত ৬ জন।
>>>মানবজমিন

No comments:
Post a Comment