Wednesday, October 26, 2016

প্রশ্ন ফাঁসকারীদের তালিকা হয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, 'পরীক্ষায় সম্ভাব্য প্রশ্ন ফাঁসকারীদের তালিকা তৈরী করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদেরকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।  বুধবার সচিবালয়ে এক সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।  জেএসসি ও জেডিসি পরীক্ষা নকলমুক্ত, সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে পরিচালনার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, আগামী ১ নভেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১৭ নভেম্বর। ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।’ পরীক্ষায় যারা প্রশ্ন ফাঁসে সম্পৃক্ত হতে পারে, হয়েছে বা হওয়ার আশঙ্কা আছে, তাদের কেউ ছাড়া পাবেন না বলেও হুশিঁয়ার করেন শিক্ষামন্ত্রী।

No comments:

Post a Comment