![]() |
| কিশোর আলোর জন্মদিন উপলক্ষে কিআনন্দ ২০১৫–তে ছিল নানা আয়োজন। কাল শুক্রবারও রাজধানীর সেন্ট যোসেফ স্কুলে থাকছে দিনব্যাপী জমকালো অনুষ্ঠান। ফাইল ছবি |
আশা
করি, ক্রিকেটার মোস্তাফিজ আগামীকাল আসবেন কিআনন্দে। কিশোর আলোর তৃতীয়
জন্মবার্ষিকীর মেলায়। সকাল আটটায় মোহাম্মদপুরের সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক
বিদ্যালয় মাঠে। থাকবেন গায়ক তাহসান। থাকবে অনূর্ধ্ব–১৬ মেয়েদের ফুটবলে
চ্যাম্পিয়ন দলের অধিনায়ক কৃষ্ণা। তাদের তোমরা জিজ্ঞেস করতে পারো, ভাই
মোস্তাফিজ, আপনি কি জিপিএ–ফাইভ পেয়েছিলেন? আমরা জানি, এই প্রশ্ন কেউ সাকিব
আল হাসানকে কিংবা মোস্তাফিজকে করে না। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর
তাঁর বক্তৃতায় সেটা আমাদের জানিয়েছেনও। আবার সংগীতশিল্পী তাহসান ভালো
ছাত্র ছিলেন, আমেরিকায় গিয়ে উচ্চশিক্ষা নিয়ে এসেছেন, এখন
বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন।
আমরা চাই, আমাদের ছেলেমেয়েরা পরীক্ষার ফল ভালো করুক। কিন্তু শুধু পরীক্ষায় ভালো করলেই হয় না, সফল মানুষ হতে হলে তাকে নানা দিক থেকে চৌকস হতে হয়, সে জন্য সে বলবে, ‘আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে।’ সে বই পড়বে, নানা ধরনের বই, খেলাধুলা করবে, মাঠে-ঘাটে ছুটে বেড়াবে, পাখির কাছে ফুলের কাছে গিয়ে মনের কথা কইবে, সংস্কৃতির চর্চা করবে, বিতর্ক বক্তৃতা সমাজসেবা সংগঠন করবে। তাহলে সে ভালো ফল করবে, কর্মক্ষেত্রে ভালো করবে, আবার আলোকিত মানুষ হয়ে চারপাশ আলোয় আলোয় ভরে দেবে। বিদেশে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় শুধু ফল দেখে না, তারা দেখে ছেলে বা মেয়েটি আর কী কী করেছে, বিতর্ক, গান, নাটক, খেলা, সমাজসেবা, সংগঠন।
কিন্তু এসবই করতে হবে আনন্দের সঙ্গে। তাই তো কিশোর আলো। মাসের প্রথম সপ্তাহে বের হয়। তাতে চেষ্টা থাকে ছেলেমেয়েদের পড়ার অভ্যাস গড়ে তোলার, আর জগৎটাকে বড় আর মনটাকে উদার করে দেওয়ার। কিন্তু সবকিছুই আনন্দের সঙ্গে। আইনস্টাইন কে, সেটা যেমন কিশোর আলো জানাতে চায়, তেমনি মুক্তিযোদ্ধা শহীদ রুমীর গল্পও আমরা শোনানোর চেষ্টা করি। কিশোর আলো তাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন। বাজারে থাকা অন্য যেকোনো ম্যাগাজিনের তুলনায় এর প্রচারসংখ্যা আট-দশ গুণ বেশি। বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণীতে খুব মজা হয়। আমি জিজ্ঞেস করি, কে কে কিশোর আলো পড়ো, উপস্থিত হাজারো কিশোর-কিশোরী একযোগে হাত তোলে। আমি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে বলি, স্যার, দেখুন, আপনার স্বপ্ন সফল করতে আমাদেরও কিছু চেষ্টা আছে, সফলতা আছে।
কাল সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সেন্ট যোসেফ বিদ্যালয়ের মাঠে জমবে কিশোর আলোর জন্মদিনের মেলা। শিশু-কিশোরেরা গান করবে, নাচ করবে, সাইক্লিং, অরিগ্যামি, জাদু, পাহাড়ে ওঠা, কসপ্লে, বিটবক্সিং, সিসিমপুর, ফ্লাশমব—কত কিছুই থাকবে। বিখ্যাত শিল্পী বা শিল্পীদলের পরিবেশনা থাকবে। ছোটকাকুর দল নিয়ে থাকবেন ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন প্রমুখ। থাকবেন লেখক আহসান হাবীব, ছড়াকার আমীরুল ইসলাম, শিবব্রত বর্মন, তানজিনা হোসেন প্রমুখ। ক্রিকেট-সংগীত-নাটকের তারকারাও আসবেন। থাকবে ব্যান্ডদল শিরোনামহীন, মিনার ও তার দল এবং স্বাগতা-সভ্যতা-সন্ধি৷ ছোট-বড় নানান খেলা থাকবে, থাকবে মজার ছলে প্রতিযোগিতা৷ পুরস্কারও আছে৷ কত কত স্টল বসবে! কমিকসের স্টল, কুইজের স্টল, বিজ্ঞানের মজার খেলা। শখের জিনিসের পসরা নিয়ে আসবে বন্ধুরা৷ কিশোরদের নিজেদের খাবারের দোকান থাকবে৷ টেবিল টেনিস টুর্নামেন্ট হবে, হবে মোরগের লড়াই, মার্বেল, খেলনা গাড়ির রেসের মতো মজার খেলাও৷

দিনভর
মজা আর মজা। কিআনন্দ কসপ্লেতে বেলা তিনটায় তোমরা সেজে আসতে পারো টিনটিন,
সুপারম্যান বা ব্যাটম্যানের মতো কমিক চরিত্র কিংবা রবীন্দ্রনাথ, বেগম
রোকেয়া বা আইনস্টাইনের মতো ব্যক্তিত্বের সাজে৷ সকাল সাড়ে আটটায় শুরু হবে
স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা৷ চলে এসো তোমার আঁকার
সরঞ্জাম নিয়ে৷ খেলনা গাড়ির রেসে অংশ নিতে হলে তোমার গাড়িটি নিয়ে আসতে
হবে বেলা দুইটায়৷ এমন নানা কিছু অপেক্ষা করছে তোমার জন্য৷ কিআনন্দ উৎসব
সবার জন্য উন্মুক্ত। আমি তো কাল শুধু রবীন্দ্রনাথের কবিতা মনে মনে বলতে
থাকব, কী আনন্দ কী আনন্দ কী আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। সে
তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে। আমি সবার পেছনে ছুটতে থাকব। আমি সবাইকে ডেকে
ডেকে বলব, এই দেখুন ছেলেমেয়েদের, এরা পরীক্ষার ফলও ভালো করে, আবার খেলার
মাঠে, কিংবা গবেষণাগারে ভালো ফল এনে দেয়। এরা একেকটা আলোর প্রদীপ। ওই
দেখুন, বাংলাদেশ আলোয় আলোয় ভরে উঠছে।

No comments:
Post a Comment